ঢাকাFriday , 3 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের শেষ ঘাঁটি আসাদ বাহিনীর দখলে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি দেইর আল-জোর শহরের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সরকারি বাহিনী। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় টিভি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে। চ্যানেলটি এক প্রতিবেদনে বলেছে, ‘সন্ত্রাসবাদের হাত থেকে শহরটি পুরোপুরি মুক্ত হয়েছে।’
তবে অন্যান্য সংবাদ সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী ও এর মিত্ররা আইএসের শেষ ছোটখাটো অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেইর আল-জোর শহরের অধিকাংশ এলাকা ২০১৪ সালে দখল করে নেয় আইএস। এ শহরটি ইরাক সীমান্তের কাছে হওয়ার এর গুরুত্ব অনেক বেশি ছিল। ওই সময় থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৫০ হাজার বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে গেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ঘোষণার আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছিল, কয়েক সপ্তাহ যুদ্ধের পর সরকারি বাহিনী দেইর আল-জোরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীটি এখন শহরের কিছু ছোটখাটো অবস্থানে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।
গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় যোদ্ধারা আইএসকে তাদের ‘খিলাফতের রাজধানী’ রাক্কা থেকে বিতাড়িত করে। পরে রাশিয়া সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও সরকারি বাহিনী দেইর আল-জোরের নিয়ন্ত্রণ নিতে যৌথ হামলা চালায়।