ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনেস্কোর অধিবেশনে যোগ দিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইউনেস্কোর সাধারণ অধিবেশনে যোগ দিতে ফ্রান্স গেছেন শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান জানিয়েছেন, গতরাতে মন্ত্রী ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শিক্ষামন্ত্রী আগামীকাল সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ৩৯তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। তিনি ৩১ অক্টোবর লিডার্স ফোরামে জেনারেল পলিসি ডিবেটে অংশ নিবেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী ই-নাইন মন্ত্রী পর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন।
সাধারণ অধিবেশন অংশগ্রহণের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়নে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিবেন। এ ছাড়া এসডিজি সংক্রান্ত অন্যান্য সভায়ও তিনি অংশ নিবেন।
শিক্ষামন্ত্রী সেখানে ৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মঞ্জুর হোসেন রয়েছেন।
শিক্ষামন্ত্রী আগামী ১১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।