ঢাকাSunday , 29 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবর মাসের বেতন ছাড়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
শিক্ষক-কর্মচারীরা ৮ নভেম্বর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন। যেসব শিক্ষক-কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার এমপিও কপি-ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে বা অন্য কারণে বেতন-ভাতা তুলতে পারেননি, তারাও চলতি মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা তুলতে পারবেন।