ঢাকাSaturday , 28 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদযাপিত হচ্ছে প্রথম কমিউনিটি পুলিশিং ডে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭। শনিবার সকাল ১০টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সারা দেশে পুলিশের সব ইউনিট একযোগে এ দিবস উদযাপন করবে।
ডিএমপি রমনা ডিভিশন পুলিশিং ডে-২০১৭ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাকরাইলে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে দিবস উপলক্ষে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি এ কে এম শহীদুল হক।
এ ছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী বছরগুলোতে অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে হিসেবে বাংলাদেশের সকল পুলিশ ইউনিটে পালন করা হবে।