ঢাকাFriday , 27 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণ ও কৃষিখাতে কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

Link Copied!

নিউজ ডেস্ক : আগামী বছরের জানুয়ারি থেকে কন্সট্রাকশন (নির্মাণ) ও প্লানটেশন (কৃষি) খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার। এছাড়া, ২০০৮ সাল থেকে যে সব বাংলাদেশি কর্মী দেশে ফেরার ‘গ্যারান্টি বিমা’ এবং ‘রিটার্ন কসট্‌’ বিমা দাবি না করে দক্ষিণ কোরিয়া ছেড়ে এসেছেন এমন ২২৭ কর্মীকে বিমার আর্থিক সুবিধা দেওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার একথা জানিয়েছে। এসময় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সচিব বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় ধন্যবাদ জানান। এছাড়াও ২০১৮ সালের জানুয়ারি থেকে কন্সট্রাকশন ও প্লানটেশন খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।