ঢাকাFriday , 27 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাজমহলে নামাজ বন্ধ, না হলে শিবের পূজা হবে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : এ বার তাজমহলে নমাজ পড়ায় নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার হয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)’র ইতিহাস শাখা। নমাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি না-হলে তাজমহলে শিবের পূজা করতে দিতে হবে বলেও দাবি তুলেছে তারা।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সচিব বালমুকুন্দ পাণ্ডে শুক্রবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাত্‍কারে বলেছেন, ‘তাজমহল একটি জাতীয় ঐতিহ্য। কেন সেটিকে মুসলিমদের ধর্মীয় ক্ষেত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেয়া হবে? আগ্রার তাজমহলে নমাজ পাঠের অনুমোদন প্রত্যাহার করে নেয়া উচিত।’ বিতর্ক আরও উসকে দিতে তিনি বলেছেন, তাজমহলে নমাজ পড়া হলে, শিবের পূজাও করতে দিতে হবে।
পাণ্ডের দাবি, ‘এমন অনেক প্রমাণ রয়েছে যে তাজমহল একটা শিবমন্দির ছিল। আর এটি তৈরি করেছিলেন এক হিন্দু রাজা। তাজ মোটেই ভালোবাসার প্রতীক নয়। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর চার মাসের মধ্যেই ফের বিয়ে করেছিলেন। আমরা সমস্ত তথ্য-প্রমাণ জোগাড় করছি। খুব শিগগিরই সব জড়ো করতে পারব।’
দিনদুয়েক আগেই হিন্দু যুব বাহিনীর সমর্থকরা তাজের অন্দরে দাঁড়িয়ে শিব চালিসা পড়তে গেলে তাদের বাধা দিয়ে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। হিন্দু বাহিনীর সমর্থকদের দাবি ছিল, তাজ সমাধিক্ষেত্রে পরিণত হওয়ার আগে শিব মন্দিরই ছিল।