ঢাকাFriday , 27 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০০ বিলিয়ন ডলারে নির্মিত হচ্ছে সৌদির সুপার সিটি ‘নিওম’

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। গোটা বিশ্ব থেকে শিল্পপতিদের ডেকেছিলেন তিনি।
এক নতুন ভাবধারার সৌদি আরবের প্রতিশ্রুতি দিয়েছেন। তার সঙ্গে একটা অবিশ্বাস্য স্বপ্ন দেখিয়েছেন— ‘নিওম’। ২৫ হাজার বর্গ কিলোমিটারের একটা শহর, গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী, সামাজিক বিধিনিষেধ থেকে মুক্ত, ট্র্যাফিক মুক্ত, পুরোপুরি অপ্রচলিত শক্তিচালিত।
যুবরাজ বিন সালমানের কথায়, নিওম হবে ভবিষ্যৎ পৃথিবীর ‘স্বপ্নদ্রষ্টা’দের শহর।
কেমন হবে নিওম? ঠিক কীভাবে এই শহরকে গড়ে তুলতে চাইছে সৌদি আরব?
গোটা বিশ্বকে সে সম্পর্কে একটা ধারণা দিতে কিছু প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে সৌদি আরব। ইউটিউবে ঝড় তুলে দিয়েছে নিওম-এর সেই সব ভিডিও। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশেও এই রকম ভাবনা সম্ভব! ভিডিও দেখে এভাবেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
আধুনিক জীবন বা আধুনিক পৃথিবী নয়, নিওম শহরে উত্তর-আধুনিক পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন মোহাম্মদ বিন সালমান।
প্রোমোশনাল ভিডিওতে সৌদি আরবের প্রতিশ্রুতি, ‘নো রেস্ট্রিকশন, নো ডিভিশন, নো এক্সকিউজেস, এন্ডলেস পোটেনশিয়ালস।’ অর্থাৎ কোনও বিধিনিষেধ নয়, কোনও বিভাজন নয়, কোনও অজুহাতও নয়। শুধু সীমাহীন সম্ভাবনার শহর হতে চলেছে নিওম।
ভিডিওতে হিজাবহীন মহিলাদের দেখা যাচ্ছে, স্পোর্টস ব্রা পরে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব রকমের কাজে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে নারীকে।
রক্ষণশীল ইসলাম থেকে উদার ইসলামের দিকে যাত্রা করতে চায় সৌদি আরব। জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান।
তিনি বলেছেন, ‘অতীতে আমরা এই রকম (রক্ষণশীল) ছিলাম না। আমরা যেখানে ছিলাম, আমরা ফের সেখানেই ফিরতে চাই— উদার ইসলামে ফিরতে চাই।’
শিল্পপতিদের সম্মেলনে যুবরাজ সালমান জানিয়েছেন, তেল নির্ভরতা থেকে ক্রমশ অপ্রচলিত শক্তির দিকে সরতে চাইছে সৌদি আরব। সৌদি অর্থনীতির পেট্রোলিয়াম নির্ভরশীলতাও কিছুটা কমাতে চান তিনি। সব মিলিয়েই নিওম সুপার সিটির ভাবনা।
গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী হিসেবে নিওমকে গড়ে তুলতে চাইছে সৌদি আরব। ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ ধরা হয়েছে। সরকারি বিনিয়োগ থাকবে। বেসরকারি তথা আন্তর্জাতিক বিনিয়োগও চাওয়া হচ্ছে। সেই কারণেই বিধিনিষেধ মুক্ত উত্তর আধুনিক এক সমাজের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে।
সালমানে কথায়, ‘এই শহরটা প্রথাগত মানুষ বা প্রথাগত সংস্থাগুলির জন্য নয়।’
মানবসভ্যতাকে পরবর্তী ধাপে পৌঁছে দেয়ার স্বপ্ন দেখেন যারা, তাদের জন্যই নিওম-কে গড়ে তুলতে চলেছে সৌদি আরব, জানিয়েছেন যুবরাজ।