ঢাকাThursday , 26 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতির অভিযোগে চলমান মামলার শুনানির জন্য আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একজন বিচারক।
নওয়াজ শরিফের আইনজীবী আদালতকে জানান, লন্ডনে চিকিৎসাধীন তার অসুস্থ স্ত্রীর পাশে থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বিষয়টি বিবেচনায় নেওয়ার আবেদন জানালে বিচারক মোহাম্মদ বশির তা প্রত্যাখ্যান করেন।
৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন বিচারক। পাকিস্তানের আইনানুযায়ী, এ সময়ের মধ্যে নওয়াজ শরিফ জামিন নিতে ব্যর্থ হলে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।
অবৈধ উপায়ে বিদেশে সম্পদ তৈরির অভিযোগে তিনটি দুর্নীতির মামলা চলছে নওয়াজ শরিফের বিরুদ্ধে। এসব মামলার কয়েকটি শুনানিতে হাজির হতে ব্যর্থ হয়েছেন তিনি।
পানামা পেপার্স দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এরপর তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে তার সংসদ সদস্য পদও বাতিল হয়। এই আসনে উপ-নির্বাচন করে বিজয়ী হয়েছেন তার স্ত্রী কুমসুম নওয়াজ। ক্যানসারে আক্রান্ত কুমসুম লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সেখানে রয়েছেন নওয়াজ শরিফ।