ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটিং বাস সার্ভিসের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চলাচলকারী সিটিং বাস সার্ভিসের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিটিং সার্ভিস ও সিএনজিচালিত অটোরিকশা মিটারে না যাওয়ার বিষয়ে করণীয় ঠিক করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে। ওই কমিটি দুই-তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। ওই রিপোর্টের আলোকে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো বলেন, ভারী যানবাহন চলাচলের কারণে দেশের সড়ক-মহাসড়কগুলোর স্থায়িত্ব কমছে। রাস্তায় চলাচলরত বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহণের ওজন নিয়ন্ত্রণ করতে কী করণীয় তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। সড়ক ও মহাসড়ক পরিবহন বিভাগের সচিব ওই কমিটির আহ্বায়ক। তাদের রিপোর্ট দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।