ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-সুয়ারেজদের ছাড়া বার্সেলোনার সহজ জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোপা দেলরের শেষ ষোলোতে এক পা দিয়ে রাখল বার্সেলোনা। মঙ্গলবার রাতে রিয়াল মুর্সিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মেসি-সুয়ারেজবিহীন বার্সেলোনা। এ জয়ে প্রথম লিগ দাপটের সঙ্গে শেষ করেছে স্প্যানিশ জায়ান্টরা।
তৃতীয় সারির দল রিয়াল মুর্সিয়ার বিপক্ষে খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামে বার্সেলোনা। তাতেও জয় পেতে সমস্যা হয়নি কাতালানদের। বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় জোসে আর্নাইজের। অভিষেকেই দ্যুতি ছড়িয়ে গোল পেয়েছেন তরুণ ফুটবলার। ২২ বছর বয়সি এ জোসে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে পাকো আলকাসের ও জেরার্দ দেউলোফেউ নুভিয়া কনডোমিনায় বার্সেলোনাকে এগিয়ে দেন। সব মিলিয়ে সেরা ৩২ এর লড়াইয়ে প্রথম লেগে রিয়াল মুর্সিয়াকে দাঁড়াতে দেয়নি বার্সেলোনা।
লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, পলিনহোকে ছাড়া দল সাজায় বার্সেলোনা বস আরনেস্তো ভালভার্দে। প্রথম অর্ধে মুর্সিয়া ভয় দেখালেও বার্সেলোনার কৌশলের কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকায় মুর্সিয়া শেষ ৪৫ মিনিটে হজম করে দুই গোল। গোল দুটি আসে ৫২ ও ৫৬ মিনিটে। অভিষিক্ত জোসে আর্নাইজ ৫৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান। আগামী ২৯ নভেম্বর ক্যাম্প ন্যুয়ে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।