ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবৈভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সে দেশের সরকার কাজ শুরু করছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী ও প্রধানমন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চি।
তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবেন। বুধবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সু চি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু মিয়ানমার থেকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ১০টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় আটটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে সু চিকে আহ্বান জানান। জবাবে সু চি বলেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে। এ ছাড়া কফি আনান কমিশন বাস্তবায়নেও তার সরকার কাজ শুরু করেছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অং সান সু চিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে দুই দেশের সুবধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এ জন্য বাংলাদেশে সন্ত্রাসীরা আশ্রয় পাবে না। তবে অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে তাদের মধ্য থেকে অনেকে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে পড়তে পারে। তখন মিয়ানমার ও বাংলাদেশের জন্য পরিস্তিতি আরো ভয়াবহ হবে; যা করো অনুকূলে থাকবে না।
মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসা ইয়াবার বিষয়টি সু চিকে অবহিত করে আসাদুজ্জামান খান। বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে মিয়ানমান সীমান্ত বন্ধ করতে হবে বলেও তিনি জানান।