ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির ফরম বিক্রি শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ও বাংলা মাধ্যমে ২০১৮ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ফরম বিক্রি বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় ১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি ফরমের জন্য ২০০ টাকা ও অনলাইন চার্জের জন্য ৫ টাকা মোট ২০৫ টাকা অনলাইন ব্যাংকিং রকেটের মাধ্যমে পাঠাতে হবে। বিস্তারিত তথ্য স্কুলের ওয়েবসাইটে (www.vnsc.edu.bd) পাওয়া যাবে।
রাজধানীর বেইলি রোডের প্রধান শাখাসহ আজিমপুর, বসুন্ধরা এবং ধানমন্ডি শাখার বিভিন্ন শ্রেণিতে ছাত্রীদের ভর্তির সুযোগ রয়েছে। ৪০ শতাংশ এলাকা কোটার জন্য মূল শাখায় ১৯ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, ধানমন্ডি শাখায় ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, বসুন্ধরা শাখায় ভাটারা থানার বাসিন্দারা এবং আজিমপুর শাখায় ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সুযোগ পাবেন। জানা যায়, যেসব শিশুর জন্ম ১ জানুয়ারি ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১১ এর মধ্যে তারাই শুধু আবেদন করতে পারবে।