ঢাকাWednesday , 25 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবার চবিতে প্রতি আসনের বিপরীতে ২৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী জানান, বৃহস্পতিবার ‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চবিতে চার হাজার ৯২৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৬ হাজার ৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরো জানান, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ৭ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে অস্থায়ী কিংবা স্থায়ী খাবার দোকানগুলো যাতে অতিরিক্ত টাকা নিতে না পারে সেজন্য খাবারের মূল্যতালিকা নির্ধারণ করে টাঙানোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।