ঢাকাTuesday , 24 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনা সব সময় আমার হৃদয়ে থাকবে : নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এই মৌসুমেই ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেছেন নেইমার। লন্ডনে সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ব্রাজিল তারকার দেখা হয়ে গেল পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে। তিনি জানালেন, এখনো প্রাক্তন ক্লাবের জন্য শ্রদ্ধা রয়েছে তার।
লন্ডনের প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে গালা অনুষ্ঠানে প্রবেশের আগে ‘দ্য বেস্ট মেগা’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বার্সেলোনা সব সময় আমার হৃদয়ে থাকবে। এই ক্লাবের হয়ে আমার দারুণ মৌসুমে কেটেছে। আমি এটা কখনোই ভুলব না। কিন্তু এখন আমাকে অন্য কিছু সম্পর্কে চিন্তা করতে হবে।’
২০১৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন নেইমার। মেসি ও নেইমারকে হারিয়ে পুরস্কারটি জিতেছেন রোনালদো। বর্ষসেরা হতে না পারলেও পুরস্কারের এই মঞ্চে আসতে পেরেই গর্বিত নেইমার, ‘সেরাদের পাশে এখানে থাকাটা গুরুত্বপূর্ণ।’
রোববার লিগ ওয়ানে অলিম্পিক ডি মার্শেইয়ের সঙ্গে পিএসজির ২-২ গোলে ড্র ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। বিতর্কিত সেই লাল কার্ড নিয়েও কথা বললেন পিএসজি ফরোয়ার্ড, ‘এমন কিছু ঘটা উচিত নয়। ওটা কোনো ফুটবল ম্যাচ ছিল না। আমি আশা করি, আমি আবার ভুলের শিকার হব না।’