ঢাকাSunday , 22 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হারিকেনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রাক্তন ৫ প্রেসিডেন্ট

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের এক কনসার্টে একত্রে জড়ো হলেন যুক্তরাষ্ট্রের জীবিত প্রাক্তন পাঁচ প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার টেক্সাস রাজ্যে আয়োজিত এ কনসার্টের মঞ্চে একসঙ্গে দেখা যায় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ এইচডব্লিউ বুশ ও জিমি কার্টারকে।
ভয়াবহ হারিকেন হার্ভে, ইরমা ও মারিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে ‘ওয়ান আমেরিকা আপিল’ কর্মসূচির অধীনে শনিবারের কনসার্ট আয়োজন করা হয়। তিন ডেমোক্র্যাটিক ও দুই রিপাবলিকান প্রেসিডেন্ট একসঙ্গে দাঁড়িয়ে দুর্গত মানুষের সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানান। কনসার্ট থেকে প্রায় ৩১ মিলিয়ন ডলার তহলিব সংগ্রহ করা হয়েছে।
গত আগস্ট মাসে হারিকেন হার্ভের আঘাতের পর রানজীতিকরা দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। হার্ভের আঘাতে টেক্সাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়। তিন দফায় হারিকেনের আঘাতে টেক্সাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ফ্লোরিডা, পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ।
আগে থেকে রেকর্ড করা একটি বার্তায় কনসার্টে আসা লোকজনের উদ্দেশে বারাক ওবামা বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে আমরা আমেরিকানবাসীকে সহযোগিতা করতে চাই।
মঞ্চে দাঁড়িয়ে প্রাক্তন পাঁচ প্রেসিডেন্ট জাতীয় সংগীতে অংশ নেন। উল্লেখ্য, শরীরিক অক্ষমতার কারণে চেয়ারে বসা ছিলেন সিরিয়র বুশ। এরপর তারা দর্শকসারিতে বসে সংগীত উপভোগ করেন। ‘প্রাউড টু বি অ্যান আমেরিকান’ গান দিয়ে কনসার্ট শুরু করেন লি গ্রিনউড ও লেডি গাগা।