ঢাকাSunday , 22 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি খ ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খ- ইউনিটের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আজ ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ভর্তির সাক্ষাৎকার আজকের পরিবর্তে আগামী ২৯ অক্টোবর রোববার থেকে শুরু হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পরিবর্তিত সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং কলা অনুষদের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ডে দেখা যাবে।