ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞান ও শিল্প গবেষণা সংশোধন আইন অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশোধনী আইনটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, কেবিনেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) আইনের খসড়া নিয়ে আসে। মন্ত্রিসভা সংশোধনী আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেয়।
এছাড়া জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি, ২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।