ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ ধরনের সব গেমের লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ ধরনের গেম বন্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সম্প্রতি মারা যাওয়া হলিক্রসের অষ্টম শ্রেণির ছাত্রী অপূর্বা বর্ধণ স্বর্ণার বাবা আইনজীবী সুব্রত বর্ধণ রোববার এ বিষয়ে রিট দায়ের করেন। সোমবার এ রিটের শুনানিতে হাইকোর্ট রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল মোবাইলফোন অপারেটরের বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধেরও আদেশ দেন।