ঢাকাSunday , 15 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটকীয় জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পিএসজির জালে হঠাৎ গোল করে বসে ডিজন এফসিও। ম্যাচের ৮৭ মিনিটে গোল খেয়ে হকচকিয়ে যায় পিএসজি। ম্যাচে ১-১ গোলে সমতা।
আবারও কি ড্রয়ের স্বাদ পেতে হবে? ম্যাচের আছে মাত্র ৩ মিনিট। অতিরিক্ত সময় কত মিনিটের তাও তখন জানা নেই। ৯০ মিনিটের পর ৩ মিনিট অতিরিক্ত সময় পেল পিএসজি। তাতেই বাজিমাত। দ্বিতীয় মিনিটে গোল করে পিএসজিতে লিগের অষ্টম জয়ের স্বাদ দিলেন থমাস মুনিয়ের। ঘরের মাঠে ২-১ গোলে জয় পায় পিএসজি।
এ জয়ে চলতি মৌসুমে লিগে জয়ের রেকর্ড অক্ষুন্ন রেখেছে পিএসজি। পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষেও রয়েছে তারা। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে ২৫ পয়েন্ট অর্জন করেছে নেইমার-কাভানিরা। তাদের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে মোনাকো।
কাভানিকে ছাড়া মাঠে নেমে ফিনিশারের অভাব অনুভব করে পিএসজি। ম্যাচের শুরু থেকে একাধিক গোল মিস করেন ফরোয়ার্ডরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বেলজিয়ামের তারকা থমাস মুনিয়ের গোল করে দলকে এগিয়ে নেন। নেইমারের নেওয়া শট ফিরে আসার পর তাতে শট নেন মুনিয়ের। দ্বিতীয়বার ডিজনের গোলরক্ষক বল ফেরাতে পারেনি। লিড পেয়ে সাচ্ছ্বন্দ্যেই ছিল পিএসজি।
কিন্তু ৮৭ মিনিটে ৩০ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন বেনজামিন জেয়োনট। দারুণ ভলিতে বল লক্ষ্যভেদ করেন জিয়োনট। এরপর পিএসজির ত্রাতা হয়ে অতিরিক্ত সময়ে গোল করেন থমাস মুনিয়ের।