ঢাকাFriday , 13 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভয় পাচ্ছিলেন আমির

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দঙ্গল। ভারতের পাশাপাশি চীন ও হংকংয়ের বক্স অফিসে রেকর্ড গড়ে সিনেমাটি। কিন্তু এই সিনেমা করতে গিয়ে ভয় পাচ্ছিলেন আমির খান।
দঙ্গল সিনেমায় ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করেন আমির। এ অভিনেতা বলেন, ‘আমি ভয় পাচ্ছিলাম। যখনদঙ্গল সিনেমার গল্প শুনি, আমার মনে হয়েছে সিনেমাটি করতে হবে। তারপর চিন্তা করলাম, মাত্রই আমার ধুম-থ্রি ও পিকে সিনেমা মুক্তি পেয়েছে এবং স্টার ইমেজ ও সিক্স প্যাক ছিল। কিন্তু যদি এই সিনেমায় অভিনয় করি আমাকে বুড়ো ও মোটা হতে হবে। তাহলে আমার ভক্তরা কী ভাববে? আশা করছিলাম আমার ভক্তদের হারাব না।’
তিনি আরো বলেন, ‘সিনেমায় মহাবীরের বয়স ৫৫, আমার ৫২। সুতরাং বয়সের পার্থক্য খুব বেশি নয়। কিন্তু ভক্তরা আমাকে ৩০ বছর বয়সে দেখে অভ্যস্ত। আমি পরিচালককে বলেছিলাম সিনেমাটি আরো ১০ বছর পরে করব, যখন আমি বুড়ো হয়ে যাব। কিন্তু গল্পটি আমার মাথা থেকে যাচ্ছিল না। তারপর ভাবলাম, কোনো কিছুকে ভয় করব না এবং আমি এটিতে অভিনয় করব।’
ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাট ও তার দুই মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন এবং ২০১০ সালের কমনওয়েথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে গীতার স্বর্ণ জেতার কাহিনি নিয়ে দঙ্গল সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, জাইরা ওয়াসিম প্রমুখ। এখন পর্যন্ত প্রায় দুই হাজার কোটি রুপি আয় করেছে সিনেমাটি।