ঢাকাThursday , 12 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকাকে পরিচয় করিয়ে দিলেন রণবীর

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি তার পরিবার এবং আত্মীয়স্বজনদের নিয়ে গেট টুগেদার করেন। এই আয়োজনের কারণ ছিল, প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে স্বজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। রণবীরের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেকেই দীপিকার ভক্ত এবং তার সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকালকে একটি সূত্র জানায়, দীপিকা খুবই ব্যস্ত সময় পার করে থাকেন। তার শুটিং ছিল, ভবিষ্যত প্রকল্পের কাজ ছিল এবং ব্র্যান্ডসংক্রান্ত একটি মিটিংও ছিল। অবশেষে এসব থেকে যখন দীপিকা কিছুটা সময় বের করতে সক্ষম হন, তখন রণবীর পারিবারিক ডিনারের আয়োজন করেন। এই ইভেন্টে মূল অতিথি ছিলেন দীপিকা। রণবীরের প্রত্যেক স্বজনের সঙ্গে দীপিকার দেখা হয় এবং তারা দীপিকার সঙ্গে ছবিও তোলেন।
রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন প্রায় চার বছর ধরে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু এই কাপল এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি। রণবীরের স্বজনদের সঙ্গে দীপিকার সাক্ষাতের ঘটনা দেখে ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক বিয়ের দিকে মোড় নিচ্ছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন রণবীর সিংয়ের ‍মুখপাত্র।