ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাপুটে জয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এক প্রকার লড়াই ছাড়াই হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ভারতের সামনে টার্গেট ছিল ৬ ওভারে ৪৮ রান।
তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।
টস হেরে গোয়াহাটিতে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান তুলে সক্ষম হয় ভারত। জবাবে, ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয় পায় অস্ট্রেলিয়া।
শুরুতে ব্যাট করতে নামা ভারতের হয়ে রোহিত শর্মা ৮, শিখর ধাওয়ান ২, কোহলি ০, মনিষ পান্ডে ৬ রান করে বিদায় নেন। কেদার যাদব ২৭, ধোনি ১৩ আর হারদিক পান্ডে করেন ২৫ রান। মেষ দিকে কুলদীপ যাদব ১৬ রান করেন। অস্ট্রেলিয়ার জ্যাসন বেহরেনডর্ফ ৪ ওভারে ২১ রান খরচায় তুলে নেন টপঅর্ডারের চারটি উইকেট। অ্যাডাম জামপা ২ উইকেট নেন।
১১৯ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া দলীয় ১৩ রানেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (৮) এবং দলপতি ওয়ার্নারকে (২) হারায়। এরপর আর কোনো উইকেট খোয়াতে হয়নি। ৪৬ বলে চারটি করে চার ও ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন মোজেস হেনরিক্স। ৩৪ বলে ৫টি চার, একটি ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকেন ট্রেভর হেড।