ঢাকাMonday , 9 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুকে সকলের কাছে ছড়িয়ে দিতে কাজ করছে ওয়াটার স্পীড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পথপরিক্রমায় এক অনন্য দলিল। গোপালগঞ্জের অজপাড়া গাঁয়ের টুঙ্গিপাড়ার লুৎফর রহমানের খোকা থেকে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠার গল্প। বঙ্গবন্ধুর জবানি থেকে লেখা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ প্রচারের এক নান্দনিক উদ্যোগ গ্রহণ করেছে সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়াটার স্পীড। এ উদ্যোগের উদ্যোক্তা ওয়াটার স্পীডের প্রধান নির্বাহী মোস্তফা আশীষ ইসলাম।
সর্বশেষ যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের চাকরি মেলায় বিতরণ করেছেন দু’শতাধিক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর আনোয়ার হোসেন, বাংলাদেশ হাইটেক র্পাক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, যশোর জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমানসহ আমন্ত্রিত সকল অতিথি, স্টলে অংশ নেয়া সকল প্রতিষ্ঠান এবং মেলায় ওয়াটার স্পীডের স্টলে আগত বিশিষ্ট জনের হাতে এ গ্রন্থ তুলে দেন মোস্তফা আশীষ ইসলাম।
২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি ছিল অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। সেই খাতায় শেখ মুজিব ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় এই আত্মজীবনীমূলক লেখাকে গ্রন্থে রূপান্তরিত করা হয়। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকা-, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতা কেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময় থেকে ১৯৫৪ সাল অবধি পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বইয়ে আছে লেখকের কারাজীবন, পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সর্বোপরি সর্বংসহা সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসার কথা, যিনি তাঁর রাজনৈতিক জীবনে সহায়ক শক্তি হিসেবে সকল দুঃসময়ে অবিচল পাশে ছিলেন। এই বইটি ইংরেজি, উর্দু, জাপানি,চীনা, আরবি, ফরাসি ও হিন্দী ভাষায় অনূদিত হয়েছে।
বঙ্গবন্ধুকে সকলের কাছে ছড়িয়ে দিতে এ শুভ উদ্যোগ ওয়াটার স্পীড গ্রহণ করে বইটি প্রকাশের পর থেকেই। ২০১৩ সালের ৯ মার্চ যশোর কালেক্টরেট সভাকক্ষে তৎকালীন আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ ও আইসিটি সচিব নজরুল ইসলাম খানের উপস্থিতিতে ইউয়িন তথ্য ও সেবা কেন্দ্র থেকে অনলাইনে পল্লী বিদ্যুতের বিল সংগ্রহ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও অনুষ্ঠানে আগত যশোর জেলার সকল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মাঝে এই গ্রন্থ বিতরণ করেন মোস্তফা আশীষ ইসলাম। পরবর্তী ২০১৩ সালের ১৭ এপ্রিল মুজিব নগর দিবসে মেহেরপুর জেলার ইউয়িন তথ্য ও সেবা কেন্দ্র থেকে অনলাইনে পল্লী বিদ্যুতের বিল সংগ্রহ অনুষ্ঠানে তৎকালীন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সহ আমন্ত্রিত সকলের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন মোস্তাফা আশীষ ইসলাম।
এ বিষয়ে ওয়াটার স্পীডের প্রধান নির্বাহী মোস্তফা আশীষ ইসলাম জানান, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। আগামী প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ পর্যন্ত প্রায় সাড়ে সাতশতাধিক গ্রন্থ তিনি বিতরণ করেছেন বলে তিনি জানান। এর মধ্যে ঢাকা ১০ আসনের এমপি ব্যারিস্টার ফজলে নুর তাপস, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান প্রফেসর হোসেন মনসুর, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দীন আহমেদ অন্যতম। এছাড়া বিভিন্ন জেলার জেলা প্রশাসন কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সহ প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তিনি এ গ্রন্থ তুলে দিয়েছেন।
মোস্তফা আশীষ ইসলামের এ উদ্যোগে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীর চেতনা ছড়িয়ে পড়–ক সবখানে এমনটাই প্রত্যাশা সুধীজনের।