ঢাকাSunday , 8 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটকে কেন্দ্র করে তীব্র যানজট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় রাস্তা অবরোধ করায় ওই এলাকাকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি সড়কে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে রোববার দুপুর পর্যন্ত ট্রাফিক পুলিশকে অসহায় অবস্থায় দেখা গেছে।
ভুক্তভোগীরা জানান, রোববার সকাল ৯টার পর থেকেই বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে নীলক্ষেত মোড়, নিউ মার্কেটের সামনে, ঢাকা কলেজের সামনে অবস্থান নিতে থাকে। নীলক্ষেত মোড়ে তারা সড়ক অবরোধ করে। এতে নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউমার্কেট অভিমুখী প্রতিটি রাস্তায় অল্প সময়ের মধ্যে যানজট লেগে যায়। মিরপুর রোড, ধানম-ির প্রতিটি সড়ক, সেন্ট্রাল রোড, এলিফ্যান্ট রোড, কাটাবন, আজিমপুর ও পলাশীর রাস্তায় যানবাহন আটকা পড়ে যায়। এই যানজট গিয়ে ঠেকে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী র্পযন্ত। শাহবাগ, পল্টন, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার রাস্তা, বক্সীবাজার, মেডিক্যাল মোড়- সব এলাকার রাস্তায় গাড়িগুলোকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
যানজটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। লোকজনকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
বাসের যাত্রী রাসেল মির্জা বলেন, ‘দু’ঘণ্টায় শ্যামলী থেকে আধা কিলোমিটার রাস্তাও পার হতে পারিনি। কখন যে পুরান ঢাকায় অফিসে পৌঁছাবো তার ঠিক নেই। বসে থাকতে এবং গরমে খুব খারাপ লাগছে।’
তিতুমীর কলেজের শিক্ষার্থী মো: ফয়েজুল্লাহ জানান, চতুর্থ বর্ষের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে তারা অবস্থান নিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর চতুর্থ বর্ষের ফল গত মে মাসে প্রকাশিত হয়েছে। অথচ তাদের ফল এখনো প্রকাশ করা হয়নি।
রোববার দুপুরে রমনা জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি। যান চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশও যথাসাধ্য চেষ্টা করছে।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা ২০ জুলাই সকালে শাহবাগে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। টিয়ার শেলে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ নষ্ট যায়।