ঢাকাSaturday , 7 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের সব বারে মানববন্ধন কর্মসূচি ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়ার প্রতিবাদে ও বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে আগামীকাল রোববার দেশের সব জেলা বারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ কর্মসূচি ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দেশের সব জেলা বারে আইনজীবীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করবেন। ১২ অক্টোবর বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আইনজীবী সমিতির সভাপতি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত করতে বাঁধার ঘটনার প্রতিবাদ জানিয়ে জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট থেকে সভাপতি-সম্পাদকসহ কার্য নিবার্হী কমিটির সদস্যরা গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে তার বাসার দিকে রওনা দিলে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে আামরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথেই ফিরে আসতে বাধ্য হই।
আইনজীবী সমিতির সম্পাদক ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহ সম্পাদক উম্মে কুলসুম রেখা, বারের সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তিসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।