ঢাকাSaturday , 7 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোববার খুলছে জবি

Link Copied!

জবি প্রতিনিধি : দুর্গাপূজা, আশুরা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে রোববার খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ছুটি ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার থেকে ১ অক্টোবর পর্যন্ত এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দপ্তরে ছুটির ঘোষণা দেওয়া হয়। ৬ ও ৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৮ অক্টোবর রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় কার্যক্রম, ক্লাস-পরীক্ষা ও সব প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।