ঢাকাTuesday , 3 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাস ভেগাসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার (১ অক্টোবর) রাতে চালানো ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এ হামলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন,‘আমরা বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে সহানুভূতি ও সমর্থন নিয়ে আপনার পাশে রয়েছি। নিহত ব্যক্তিদের আত্মার মুক্তি কামনায় আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি এবং এই হামলায় যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
রবিবার রাতে লাস ভেগাসে মান্দালায় বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর পাশের রাস্তায় একটি কনসার্টে এক অস্ত্রধারী নির্বিচারে গুলি চালায়। এতে অন্তত ৫৯ জন নিহত এবং ৫২৫ জন আহত হয়। খবর বাসস।