ঢাকাTuesday , 3 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেসকোর ১০ শতাংশ বোনাস ঘোষণা

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৭৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৯৮ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জানুয়ারি ২০১৮ সকাল ১০টায় পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।