ঢাকাTuesday , 3 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোর রাতে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই বিএসএফের একটি ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে চার সন্ত্রাসী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্পে ঢুকে নিজেদের উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এ হামলায় চালায়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোর পৌনে ৪টার দিকে তিন অথবা চার জন আত্মঘাতী এ হামলা চালায়। এ সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।  পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রাথমিক তথ্যমতে এ ঘটনায় বিএসএফের তিন সদস্য আহত এবং এক সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে।
শ্রীনগর বিমানবন্দর-লাগোয়া বিএসএফের ১৮২ ব্যাটালিয়নের ক্যাম্পের হামলার পর সেখানে সামরিক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এদিকে, পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় বিএসএফের চার সদস্য আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।