ঢাকাMonday , 2 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে গেল ‘খাস জমিন’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা সরোয়ার হোসেন নির্মিত ‘খাস জমিন’ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। সিনেমাটি আগামী ২০ অক্টোবর সারাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন করে সিনেমাটি আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও বিপাশা কবির।
এ প্রসঙ্গে সরোয়ার হোসেন বলেন, ‘আগামী ২০ অক্টোবর খাস জমিন মুক্তি দেয়ার কথা ছিলো। কিন্তু আমরা তারিখটি পরিবর্তন করেছি। সবকিছু ঠিক থাকেলে আগামী ১০ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করা হয়েছে। গরিব ভূমিহীন মানুষের গল্প নিয়ে এর কাহিনি গড়ে উঠেছে। সিনেমাটিতে সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, দেশের মানুষের গল্প এতে দেখানো হয়েছে। তাই এ গল্পটি দর্শককে আকৃষ্ট করবে এবং ভালো লাগবে বলে আশা করছি।’
ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ প্রযোজিত এ সিনেমায় সাইমন-বিপাশা ছাড়াও অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ আরো অনেকে।