ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সজল-নাদিয়ার অতৃপ্ত ভালোবাসা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সজল ও নাদিয়া। সম্প্রতি এ দুই অভিনয়শিল্পী ‘অতৃপ্ত ভালোবাসা’ নামে একক নাটকে অভিনয় করলেন। রিয়াজ আহমেদ দুলু শাহ্ পরিচালিত এ নাটকটি রাজধানীর উত্তরায় ও ডিয়া বাড়িতে দৃশ্যায়ন করা হয়েছে।
নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন পরিচালক রিয়াজ আহমেদ দুলু শাহ্। সজল-নাদিয়া ছাড়াও এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, বরদা মিঠু, চিকন আলি, জ্যাকি আলমগীর, অপু, প্রিন্স, প্রমুখ।
নাটক প্রসঙ্গে পরিচালক রিয়াজ আহমেদ দুলু শাহ্ বলেন, ‘অতৃপ্ত ভালোবাসা নাটকটির গল্পে ভিন্নতা আনার চেষ্টা করেছি। একটি ছেলে ও মেয়ের জীবন ঘিরে এর গল্প এগিয়েছে। খুব শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।’|