ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোসফট অফিস সফটওয়্যারের নতুন সংস্করণ

Link Copied!

প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট আগামী বছর তাদের জনপ্রিয় অফিস সফটওয়্যার ‘মাইক্রোসফট অফিস বা এমএস অফিস’ এর নতুন সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্বের বৃহত্তম এই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি মঙ্গলবার ‘অফিস ২০১৯’ নতুন এই সংস্করণটি অবমুক্তকরণের সম্ভাব্য সময় ঘোষণা করেণ। এই ঘোষণা অনুযায়ী ২০১৮ সালে মাঝামাঝি সময়ে এ সফটওয়্যারটি পাওয়া যাবে।
মাইক্রোসফট অফিস এর নতুন এই সংস্করটিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের পাশাপাশি সার্ভার সংস্করণ হিসেবে মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফর বিজনেস সহ আরো কিছু ফিচার যুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত মাইক্রোসফট ইগনাইট সম্মেলনে দেয়া এই ঘোষণায় মাইক্রোসফট কর্তৃপক্ষ আরো জানায় ‘অফিস ২০১৯’ সংস্করণে তথ্যপ্রযুক্তি ফিচার, ব্যবহারযোগ্যতা বাড়াতে সার্ভার হালনাগাদ, কণ্ঠস্বর প্রযুক্তি ও নিরাপত্তার বিষয়গুলোও যুক্ত করা হচ্ছে।
এতে থাকছে এক্সেল ব্যবহারকারীদের জন্য হালনাগাদ ফর্মুলা ও চার্ট ব্যবহার করার সুবিধা এবং পাওয়ার পয়েন্ট ব্যবহারকারীদের জন্য অ্যানিমেশন ফিচার ব্যবহার করার সুবিধা।
আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন এই সফটওয়্যারটির প্রিভিউ সংস্করণ পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
যদিও মাইক্রোসফট এর ক্লাউডভিত্তিক অফিস সফটওয়্যার ‘অফিস ৩৬৫’-এর গ্রাহক দিন দিন বেড়েও চলেছে, তবে সবাই এ সমস্ত ক্লাউডভিত্তিক সেবাগুলো ব্যবহার করতে চান না। আর এক্ষেত্রে যারা এ সমস্ত অ্যাপ ও ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করতে চান না, তাদের জন্যই মাইক্রোসফট নিয়ে আসছে ‘অফিস ২০১৯’ সংস্করণটি ।
২০১৫ সালে অফিস স্যুটটির সর্বশেষ বড় হালনাগাদ ‘এমএস অফিস ২০১৬’ চালু করেছিল মাইক্রোসফট।