ঢাকাThursday , 28 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি জমিতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলায় সরকারি জমিতে বিনোদনকেন্দ্রসহ অবৈধ স্থাপনার বিরুদ্ধে অনুসন্ধান নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যেই এসব অবৈধ স্থাপনার তালিকা করে অনুসন্ধান শুরু হয়েছে বলে বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি জানান, এই পাঁচ জেলায় বন বিভাগ, রেলওয়ে ও ওয়াকফ স্টেটের জমি দখল করে বেশ কিছু বাগানবাড়ি, রিসোর্ট, হোটেল, রেস্ট হাউস, পিকনিক স্পট ইত্যাদি গড়ে তোলা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ এসেছে। চলতি সপ্তাহে এসব অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যেই এসব অবৈধ স্থাপনার তালিকা করে অনুসন্ধান শুরু হয়েছে।