ঢাকাTuesday , 26 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রো‌হিঙ্গা‌ এ‌তিম শিশু‌দের স্মার্ট কার্ড দি‌চ্ছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক : প্র‌ত্যেক রো‌হিঙ্গা‌ এ‌তিম শিশু‌কে আধু‌নিক স্মার্ট কার্ড দি‌চ্ছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ের মাধ্য‌মে এরই ম‌ধ্যে এই স্মাট কার্ড দেওয়া শুরু হয়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনায় তাদের স্মার্ড কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।
মঙ্গলবার দুপুরে স‌চিবাল‌য়ে সমাজকল্যাণ প্র‌তিমন্ত্রী নুরুজ্জামান আহ‌মেদ সংবাদ স‌ম্মেলনে এ তথ্য জানান। তি‌নি ব‌লেন, ‘এ‌তিম রোহিঙ্গা শিশু‌দের ডাটা‌বেজ তৈ‌রি করা হ‌চ্ছে। এখন পর্যন্ত দুই হাজার শিশুর তা‌লিকা করা হ‌য়ে‌ছে। বাকি‌দের তা‌লিকা আগামী সাত দি‌নের ম‌ধ্যে করা হ‌বে ব‌লে আশা কর‌ছি।’
প্র‌তিমন্ত্রী ব‌লেন, শূন্য থে‌কে ১৮ বছর বয়সি শিশু‌দের দুই ভা‌গে বিভক্ত ক‌রে তালিকা তৈ‌রির পাশাপা‌শি তা‌দের স্মার্ট কার্ড দেওয়া হ‌চ্ছে। যা‌তে তা‌দের আলাদাভা‌বে চি‌হ্নিত ক‌রে আলাদা ক্যা‌ম্পে রাখা যায় এবং তা‌দের আলাদাভা‌বে থাকা, খাওয়াসহ ভালোভা‌বে সেবা যত্ন কর‌তে পা‌রি।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ের স‌চিব জিল্লার রহমান প্রমুখ।