ঢাকাSunday , 7 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতে হাজিরা দিলেন মৃত স্টিভ জবস!

Link Copied!

Steve-Jobsতথ্যপ্রযুক্তি ডেস্ক : অবিশ্বাস্য শোনালেও সত্যিই আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন অ্যাপলের জনক প্রয়াত স্টিভ জবস!
স্টিভ জবসের মৃত্যুর পরে কেটে গেছে তিন বছর। কিন্তু মামলার কারণে তাকে আদালতে হাজির হয়ে জবানবন্দি দিতে হয়। তবে যেহেতু তিনি মারা গেছেন তাই আগের ভিডিও ফুটেজের মাধ্যমে পেশ করা হয় জবসের বক্তব্য।
সেই ফুটেজে অ্যাপলের প্রয়াত কর্ণধার দাবি করলেন, আই-টিউন্স থেকে আই-পডে ডাউনলোড করা গান যদি কোনভাবে অন্য কারও কম্পিউটারে চলে যেত, তা হলে রেকর্ড কোম্পানিগুলোর কাছে জবাবদিহি করতে হতো তাদের। পড়তে হত আইনি ঝামেলায়। তার ব্যাখ্যা ওইভাবে গান চুরি করতে তখন তৎপর ছিল বহু হ্যাকার। সেই সমস্যা এড়াতেই আই-টিউন্স ছাড়া অন্য কোনও গান আই-পডে ঢুকতে দিতে চাননি তিনি।
প্রসঙ্গত, প্রতিযোগিতা আইন ভাঙা নিয়ে মামলা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। বিরোধী পক্ষের অভিযোগ, গোটা বিষয়টায় অ্যাপলকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছিলেন জবস। যার প্রমাণ হিসেবে মার্কিন আদালতের শুনানিতে জবসের ই-মেল তুলে ধরেন তারা। সেই ই-মেলে নির্দেশ ছিল, আই-পডে যাতে অ্যাপলের নিজস্ব ডিজিটাল মিউজিক স্টোর আই-টিউন্স ছাড়া অন্য কোথাও থেকে গান শোনা না-যায়।