ঢাকাWednesday , 20 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খোলামেলা চরিত্রে অভিনয় করবেন না ডেইজি শাহ

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ডেইজি শাহ। সালমান খানের সঙ্গে জয় হো সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান তিনি। কিন্তু তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হেট স্টোরি-থ্রিতে অভিনয় করে সমালোচনার মুখে পড়েন এ অভিনেত্রী। এতে বেশ খোলামেলাভাবে হাজির হন ডেইজি। তবে এ ধরনের চরিত্রে আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডেইজি শাহ বলেন, ‘সাদামাটা ইমেজ দূর করতে আমি ভেবে চিন্তেই সিনেমাটি করেছি। মানুষ মনে করে আমি শুধু সাধারণ চরিত্রগুলোর জন্যই উপযুক্ত। এই মনোভাব দূর করতে চেয়েছি এবং এজন্যই হেট স্টোরি-থ্রি করেছি। এর মানে এই নয় যে আমি পুনরায় এই ধরনের সিনেমায় অভিনয় করব।’
শোনা যাচ্ছে, সালমানের রেস-থ্রি সিনেমায় অভিনয় করবেন ডেইজি। সিনেমায় তিনটি নারী চরিত্র থাকছে। এর মধ্যে একটি চরিত্রে ডেইজিকে নিতে চাইছেন সালমান ও প্রযোজক রমেশ তাওরানি। সবকিছু ঠিক থাকলে এটি হবে সালমানের সঙ্গে এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।
এছাড়া যুক্তরাজ্যে সালমানের দাবাং ট্যুরে অংশ নিচ্ছেন ডেইজি। এতে জয় হো, হেট স্টোরি-থ্রি সিনেমার গানে পারফর্ম করবেন তিনি। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গেও তাকে পারফর্ম করতে দেখা যাবে বলে জানা গেছে। এ ট্যুরে আরো থাকছেন-সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, মনীশ পাল, বাদশাহ, সুরাজ পাঞ্চোলি, প্রভু দেবা এবং কামাল খান।