ঢাকাTuesday , 19 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়ার পরিবর্তে ভূমি!

দৈনিক পাঞ্জেরী
September 19, 2017 12:58 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন বলিউড নির্মাতা শৈলেশ আর সিং। এ সিনেমায় ঐশ্বরিয়ার অভিনয়ের কথা থাকলেও এখন এতে অভিনয় করবেন অভিনেত্রী ভূমি পেডনেকার। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।
এতে ভূমিকে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। একটি সূত্রের দেয়া তথ্যমতে, সিনেমার চরিত্রটির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া। অনেকদিন থেকেই নির্মাতারা এ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করছেন। তিনিও সিনেমার গল্প শুনবেন বলে জানিয়েছেন। কিন্তু গত ‍দুই মাস ধরে ঐশ্বরিয়া সময় দিতে ব্যর্থ হন। অবশেষে নির্মাতারা ঐশ্বরিয়ার পরিবর্তে ভূমি পেডনেকারকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দুই আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) কর্মকর্তাকে নিয়ে সিনেমার গল্প। তারা স্বামী-স্ত্রী। তাদের প্রেম, বিয়ে ও জীবনের নানা গল্প তুলে ধরা হবে সিনেমাটি।
এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া। বাস্তবের মতো সিনেমার পর্দাতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হবেন তারা। এছাড়া অভিষেক নাকি সিনেমাটির গল্প পছন্দ করেছেন এবং সম্মতি জানিয়েছেন। কিন্তু ঐশ্বরিয়া তার সিদ্ধান্ত জানাননি। তবে এখন ভূমির সঙ্গে অভিষেক অভিনয় করবেন কিনা তা জানা যায়নি।