ঢাকাTuesday , 19 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরক্তিকর অটোপ্লে ভিডিও বন্ধে গুগলের পদক্ষেপ

দৈনিক পাঞ্জেরী
September 19, 2017 12:45 pm
Link Copied!

প্রযুক্তি ডেস্ক : ওয়েব ব্রাউজ করার সময় সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলোর মধ্যে একটি হলো, স্বয়ংক্রিয় ভিডিও চালু হয়ে যাওয়া।
আপনি হয়তো ইন্টারনেটে বসে মনোযোগ দিয়ে আপনার নিজের ব্যবসায়িক কাজ করছেন বা আনন্দের সঙ্গে স্ক্রলিং করছেন আর ঠিক সেই সময়েই হয়তো হঠাৎ করে চালু হয়ে গেল একটি বিরক্তিকর অটোপ্লে ভিডিও। এলোমেলোভাবে হঠাৎ চলে আসা এ সমস্ত বাজে অটোপ্লে ভিডিওগুলো আপনার কাজের গতিকে হ্রাস করে দেয়ার জন্য যথেষ্ট।
গুগল নিজেও ব্যবহারকারীদের এই বিরক্তিকর অবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং ব্যবহারকারীদেরকে বিরক্তিকর অটোপ্লে ভিডিও দেখা থেকে মুক্তি দিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় গুগল সম্প্রতি জানিয়েছে যে, তাদের গুগল ক্রোম এর পরবর্তী সংস্করণ ‘ক্রোম ৬৪’ এ সমস্ত অটো ভিডিও প্লেব্যাক আর চলতে দেয়া হবে না, যদি সে সমস্ত ভিডিওগুলোতে কোনো শব্দ থাকে অথবা ব্যবহারকারীরা ভিডিও ক্লিপটিতে কোনো আগ্রহ দেখায়।
গুগল জানায়, ভিডিও শুধুমাত্র তখনই স্বয়ংক্রিয়ভাবে চালিত হবে যখন ব্যবহারকারী ব্রাউজিং সেশনের সময় সাইটটির কোনো জায়গায় ক্লিক বা ট্যাপ করে অথবা যদি হোম স্ক্রিনে (মোবাইলে) সাইটটি যুক্ত করে অথবা ব্যবহারকারী প্রায়ই সাইটে মিডিয়া চালায় (ডেস্কটপে)।
গুগলের একটি বিবৃতিতে বলা হয়, ‘ক্রোম ৬৪’ এ যখন ব্যবহারকারীরা মিডিয়া চালাতে চান তখনই শুধুমাত্র অটোপ্লে ঘটবে এবং ব্যবহারকারীরা যখন ভিডিও দেখতে ইচ্ছা প্রদর্শণ না করবে তখন ভিডিওগুলো অটোপ্লে না করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। এই পরিবর্তনগুলোও প্ল্যাটফর্ম এবং ব্রাউজার জুড়ে ওয়েব মিডিয়া আরো উন্নয়ন করার মাধ্যমে ডেস্কটপ এবং মোবাইল ওয়েব আচরণকে একত্রিত করবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করতে, বিদ্যুতের খরচ কমাতে এবং অপ্রয়োজনীয় ডাটা ব্যবহারকে সহজ করার জন্যই নতুন বৈশিষ্ট্য চালু করা হচ্ছে।
এছাড়াও গুগল ক্রোম ৬৩ এ কোনো সাইটকে সম্পূর্ণরূপে নিঃশব্দ করার জন্য একটি নতুন অপশন যোগ করা হচ্ছে। পুরো ব্রাউজিং সেশন জুড়েই এই নিষ্ক্রিয়তা অব্যাহত থাকবে। গুগল জানায়, তাদের এই নতুন অটোপ্লে পলিসি ২০১৮ সালের জানুয়ারিতে চালু হবে।