ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের সঙ্গে রোমান্স করবেন দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত অন্যতম জনপ্রিয় সিনেমা কিক। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ব্যবসায়ীকভাবেও বেশ সফল। এতে সালমানের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের রোমান্সও দর্শকের কাছে প্রশংসিত হয়।
জনপ্রিয় এ সিনেমাটির সিক্যুয়েল কিক-টু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়েছে। আগামী বছর শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ২০১৯ সালে। তবে কিক-টু সিনেমায় জ্যাকলিন নয় সালমানের সঙ্গে রোমান্স করবেন দীপিকা পাড়ুকোন। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আগামী বছর শুরু হতে যাওয়া কিক-টু সিনেমার জন্য দীপিকা পাড়ুকোনকে বিবেচনা করা হচ্ছে। যেহেতু সালমান ও জ্যাকলিন রেস-থ্রি সিনেমায় অভিনয় করছেন, তাই নির্মাতারা দর্শকদের একটি নতুন জুটি দিতে চাইছেন। যদিও শেষ সিদ্ধান্তটা সালমান ও সাজিদ নাদিয়াদওয়ালা (প্রযোজক) নেবেন।’
এর আগে একাধিক অনুষ্ঠানে পরস্পরের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা পোষণ করেছেন সালমান-দীপিকা। রিয়েলিটি শো ‘বিগ বস’র দশম আসরে হাজির হয়েছিলেন দীপিকা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সালমান। সে সময় দীপিকার সঙ্গে সিনেমায় জুটি বাঁধার বিষয়টি নিয়ে কৌতুকও করেছিলেন এ অভিনেতা।