ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেনাল্টি নিয়ে কাভানির সঙ্গে নেইমারের ঝগড়া

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওঁয়ের বিপক্ষে দলটির হয়ে কেউ গোল না পেলেও দুই আত্মঘাতী গোলে জয় তুলে নিয়েছে উনাই এমেরির দল।
ঘরের মাঠ এস্তাদিও ফ্রান্সে পিএসজির কোনো খেলোয়াড়কে গোল করতে দেয়নি লিওঁ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৫ ও ৮৫ মিনিটে দুটি আত্মঘাতী গোলের কল্যাণে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় পিএসজি।
ম্যাচের ৭৯ মিনিটে এমবাপেকে ডি বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পেয়েছিল পিএসজি। আর ওই স্পট কিক নিতেই রীতিমত ঝগড়ায় লিপ্ত হন পিএসজি শিবিরের দুই সেরা তারকা এডিনসন কাভানি ও নেইমার। তবে শেষপর্যন্ত কাভানি শট নিলেও সেটি থেকে তিনি দলকে গোল এনে দিতে পারেননি।
দলের সেরা এই দুই তারকার ঝগড়া নিয়ে পিএসজি কোচ এমেরি বলেন, ‘পেনাল্টি কিক দলের কিছু খেলোয়াড়কে দিয়ে করানো হয়। এদের মধ্যে একজন হচ্ছেন কাভানি ও অপরজন নেইমার। তারা দুজনেই স্পট কিক থেকে গোল করতে সক্ষম। পেনাল্টি শট নেওয়ার জন্য মাঠে পরস্পরের মধ্য একটি সভ্য সমঝোতা হয়ে থাকে। মাঠে তারা নিজেরা সমঝোতায় পৌঁছতে না পারলে আমিই সিদ্ধান্ত নেব। আমি চাই না এটি নিয়ে আমাদের মাঝে কোনো সমস্যা তৈরি হোক।’
ফরাসি লিগ ওয়ানে টানা ছয় জয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ১৮তে ।