ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই ‘জঙ্গির’ লাশ আঞ্জুমানে হস্তান্তর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে ঢাকা বিমানবন্দর ও পান্থপথে নিহত দুই ‘জঙ্গির’ লাশ হস্তান্তর করেছে পুলিশ।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গ থেকে তাদের লাশ বুঝে নেন আঞ্জুমান মফিদুল ইসলামের প্রতিনিধি শাহাব উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পরিদর্শক প্রদীপ কুমার।
তিনি জানান, চলতি বছরের ২৫ মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বর এলাকায় ‘আত্মঘাতী বিস্ফোরণে’ নিহত অজ্ঞাত যুবক ও ১৫ আগস্ট পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে নিহত সাইফুল ইসলামের লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতদের পরিবার লাশ গ্রহণে আগ্রহ প্রকাশ না করায় দাফনের জন্য আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জুরাইন কবরাস্থানে দাফন করা হবে।