ঢাকাSunday , 17 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’র জন্য নেই ভালোবাসা!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলতি বছরের শুরুর দিকে বিএফডিসিতে বেশ ঘটা করেই ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু হয়। শুটিংয়ে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান ও শিরিন শিলা। চিত্রনায়িকা পরীমনিও এ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন। তবে তিনি এখন পর্যন্ত সিনেমার শুটিংয়ে অংশ নেননি।
দীর্ঘদিন ধরে এ সিনেমার দৃশ্যায়নের কাজ বন্ধ রয়েছে। তবে কোনো দ্বন্দ্ব বা জটিলতার কারণে সিনেমাটির শুটিং বন্ধ করা হয়নি। সিনেমাটির প্রযোজক নিজ ইচ্ছাতেই সিনেমাটির শুটিং বন্ধ রেখেছেন বলে জানান এর নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু।
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বাবু বলেন, “হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমার কিছু অংশের শুটিং করেছি। এখন শুটিং বন্ধ রয়েছে।” কেন বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রযোজক সিনেমাটির শুটিং বন্ধ রেখেছেন। উনি চাইলেই আবার শুরু করব।’
সে হিসেবে বলা যেতেই পারে, ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’র জন্য প্রযোজকের ভালোবাসা নেই। জায়েদ খান, পরীমনি ও শিরিন শিলা ছাড়াও এতে আরো অভিনয় করছেন-চম্পা, আলীরাজ, রেবেকা, মিশা সওদাগর প্রমুখ। ইতোমধ্যেই সিনেমার সবগুলো গানের অডিও রেকর্ডিং শেষ হয়েছে।