ঢাকাSunday , 17 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবকাশ যাপনে মোশাররফ-জুঁই

Link Copied!

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরপর বেশ কয়েকদিন চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি।
বর্তমানে সুস্থ আছেন এ অভিনেতা। শুটিংয়েও ফিরেছেন। এবার কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে অবকাশ যাপনের জন্য কক্সবাজারে অবস্থান করছেন মোশাররফ করিম।
এ প্রসঙ্গে রোবেনা রেজা জুঁই বলেন, ‘মোশাররফ এখন ভালো আছে। আমরা গতকাল কক্সবাজারে এসেছি। তবে কোনো শুটিংয়ের জন্য নয় অবকাশ যাপনের জন্য। নিজেদের মতো করে সময় পার করছি। আজও কক্সবাজার থাকব। আগামীকাল ঢাকায় ফিরব।’
এদিকে মোশাররফ করিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, রিফ্রেশিং ট্রিপ উইথ রোবেনা রেজা জুঁই। এসব ছবিতে দেখা যায়- সুইমিংপুলে সাঁতার কাটছেন মোশাররফ-জুঁই দম্পতি। পাশাপাশি সেলফিবন্দি হচ্ছেন তারা। ছবিগুলোতে বেশ হাস্যজ্জ্বল এ দম্পতি।
জুঁই-মোশাররফ করিমের প্রথম পরিচয় ২০০০ সালে। তারপর তাদের মনের লেনাদেনা। প্রেম করেন দীর্ঘ চার বছর। এরপর ২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। রোবেনা রায়ান করিম নামে তাদের একটি সন্তান রয়েছে।