ঢাকাSunday , 17 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কলা অনুষদের অন্তর্ভুক্ত ‘ই’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘ই’ ইউনিটের ১৫০টি (সংগীত বিভাগ-৪০টি, চারুকলা বিভাগ-৪০টি, নাট্যকলা বিভাগ-৪০টি এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ-৩০টি) আসনের বিপরীতে ৭৫৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে। এই ইউনিটে ২ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল।
‘ই’ ইউনিটের পারফরমেন্স টেস্ট (মৌখিক ও ব্যবহারিক) সংক্রান্ত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট http://admission.jnu.ac.bd
অথবা http://admissionjnu.info) -এ পাওয়া যাচ্ছে।