ঢাকাSaturday , 16 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কটা দিন জমিয়ে খাওয়া-দাওয়া করবেন পাওলি

দৈনিক পাঞ্জেরী
September 16, 2017 12:26 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে দুর্গা পূজা। বাকি হাতে গোনা কয়েক দিন। সবার মতো শোবিজ অঙ্গনের তারকারাও এ উৎসব উপলক্ষে বিশেষ পরিকল্পনা করে থাকেন। বিশেষ করে ফ্যাশন নিয়ে এ পরিকল্পনা দীর্ঘ হয়।
তবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম কোনো পূজাতেই নাকি ফ্যাশন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করেন না। পূজা উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তার পরিকল্পনা জানিয়েছেন পাওলি।
প্রতিবারের মতো এ বছরও পূজায় চারটে দিন শাড়ি পরবেন পাওলি। তার কাছে পূজা মানেই শাড়ি। শাড়ির সঙ্গে ম্যাচ করে জুয়েলারি পরবেন। তবে খুব বেশি জুয়েলারি নয়। পাশাপাশি কপালে টিপ, হালকা মেকআপ আর তার সঙ্গে খোঁপায় ফুলের মালা। ব্যাস!
আর পূজায় খাওয়া-দাওয়া নিয়ে পাওলি কোনো বারণ মানতে নারাজ। তাই এক্কেবারে নো ডায়েট। বছরের অন্য দিনগুলোতে ডায়েট মেনে চলতে হয় তাকে। তাই পূজার কটা দিন জমিয়ে খাওয়া-দাওয়া করেন তিনি। বিশেষ করে অষ্টমীর সকালে ভোগের খিচুড়ি পাওলির লাগবেই। ইচ্ছে হলে- স্ট্রিট ফুডও খেতে পিছপা হন না তিনি। বন্ধুদের বাড়িতে চলে দেদারছে খাওয়া-দাওয়া। বাড়ির খাবার খাওয়ারও চেষ্টা করেন।
এছাড়া এবার পূজার সময় বিদেশ থেকে পাওলির কয়েকজন বন্ধু আসবেন। এজন্য পূজার কটাদিন বন্ধু-বান্ধবদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়ার পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।