ঢাকাWednesday , 13 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বহুরূপী নিশো

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আফরান নিশো। চরিত্রের প্রয়োজনে নানারূপে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। ঈদুল আজহায় বেশ কিছু দর্শকপ্রিয় টেলিভিশন নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এবার ‘রুম নাম্বার ৪৩৩’ নামের একক নাটকে একাধিক চরিত্রে অভিনয় করলেন এই অভিনেতা।
ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা তপু খান।
নাটক প্রসঙ্গে তপু খান বলেন, ‘নাটকটিতে নিশো ভাই তিনটি চরিত্র রূপায়ন করেছেন। তিনি খুবই ভালো একজন অভিনেতা। আর এ নাটকের প্রত্যেকটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। এছাড়া প্রত্যেক অভিনয়শিল্পী নিজ নিজ জায়গা থেকে তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন। দর্শকরা ভালো কিছু পাবেন বলেই আশা করছি।’
আফরান নিশো ছাড়াও এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আল মামুন, সাজ্জাদ রেজা প্রমুখ। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি কোনো একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।