ঢাকাMonday , 11 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভয়াল নাইন-ইলেভেন আজ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আজ সেই ভয়াল ১১ সেপ্টেম্বর (নাইন-ইলেভেন)। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ১৬তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীরা যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে নিউইয়র্কের টুইন টাওয়ার (ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনে হামলা চালায়।
ওই হামলায় নিহত হন প্রায় তিন হাজার লোক। নিহতদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরাও ছিলেন। ভয়াবহ ওই হামলায় প্রায় এক হাজার কোটি ডলারের সমপরিমাণ সম্পদ ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়। সন্ত্রাসীগোষ্ঠী আলকায়েদাকে দায়ী করা হয়ে এ হামলার জন্য।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আলকায়েদা সদস্যরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। এরপর তারা আত্মঘাতী হামলা চালায়। ছিনতাইকৃত চার বিমানের মধ্যে দুটি বিমান আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার নামে পরিচিত দুটি ভবনে। মাত্র দুই ঘণ্টার মধ্যে ভবন দুটি মাটিতে মিশে যায়।
তৃতীয় বিমানটি পেন্টাগনে আঘাত হানে। এ হামলায় ভবনের পশ্চিম পাশের কিছু অংশ ধসে পড়ে। চতুর্থ বিমানটির লক্ষ্য ছিল ওয়াশিংটনে হামলার। কিন্তু যাত্রীদের প্রতিরোধের কারণে বিমানটি পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে বিধ্বস্ত হয়।
বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নানান আয়োজনে পালিত হয়। নিউইয়র্কে সন্ত্রাসী হামলার স্থলে নির্মিত হয়েছে ‘ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম’।
নাইন-ইলেভেন হামলার প্রতিবাদেই জঙ্গিবাদবিরোধী যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের অংশ হিসেবে হামলার মূল পরিকল্পনাকারী আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়। তবে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ এখনো অব্যাহত আছে।