ঢাকাThursday , 7 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এ কথা জানান।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বর্তমান সাক্ষরতার হার ৭২ দশমিক ৩। এর আগে সাক্ষরতার হার ছিল ৭১ শতাংশ। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সাক্ষরতায় অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, দেশের বিদ্যমান নিরক্ষর জনগোষ্ঠীকে কার্যকর জীবন দক্ষতাভিত্তিক সাক্ষরতা প্রদান করার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যার মাধ্যমে দেশের ৬৪ জেলার ২৫০টি উপজেলায় ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষর নারী-পুরুষকে জীবনদক্ষতাসহ মৌলিক সাক্ষরতা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, সাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ, পোস্টার তৈরি, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।