ঢাকাWednesday , 6 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবায় ফাহাদ ও নীড়ের রৌপ্য জয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার শ্রীলংকার ভাসকাদুভা শহরে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের র‌্যাপিড ইভেন্টে বাংলাদেশে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান উন্মুক্ত অনূর্ধ্ব-১৪ গ্রুপে ও মনোন রেজা নীড় উন্মুক্ত অনূর্ধ্ব-৮ গ্রুপে রৌপ্য পদক পেয়েছেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ র‌্যাপিড দাবায় তারা উভয়েই ৭ খেলার ৫টি জয়ী, একটিতে ড্র করে ও এটিতে পরাজিত হয়ে সাড়ে পাঁচ পয়েন্ট করে পেয়ে উভয় গ্রুপে রানার-আপ হয়ে রৌপ্য পদক অর্জন করেন। উন্মুক্ত অনূর্ধ্ব-১৪ গ্রুপে ৪টি দেশের ১৮ জন এবং উন্মুক্ত অনূর্ধ্ব-৮ গ্রুপে ৬টি দেশের ২১ জন খেলোয়াড় অংশ নেয়।
আজ বুধবার হতে স্ট্যান্ডার্ড দাবার খেলা শুরু হবে।