ঢাকাWednesday , 6 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে ব্যর্থ শাহরুখ-সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সালমান ও শাহরুখ খান। দুজনেরই রয়েছে অসংখ্য ভক্ত। তবে এ দুই অভিনেতার সর্বশেষ দুটি সিনেমা টিউবলাইট ও জব হ্যারি মেট সেজাল বক্স অফিস ও দর্শকের মাঝে সাড়া ফেলতে ব্যর্থ হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা দুটির ব্যর্থতার কারণ জানিয়েছেন সালমানের বাবা ও বলিউডের প্রসিদ্ধ চিত্রনাট্যকার সেলিম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিউবলাইট খুবই ভালো সিনেমা ছিল, অন্য কোনো অভিনেতা এতে অভিনয় করলে তা খুব ভালো চলত কিন্তু সালমানের মতো একজন অ্যাকশন হিরো সবসময় মার খাচ্ছে এবং কাঁদছে সেটা দর্শকের মাঝে সাড়া ফেলতে পারেনি। রাজ কাপুরের মতো অভিনেতা সাধারণ মানুষ, প্রেমিক, কমেডি যে কোনো চরিত্রে অভিনয় করতে পারতেন কিন্তু সালমানের সে ধরনের ইমেজ নেই।’
শাহরুখের জব হ্যারি মেট সেজাল সিনেমার ব্যর্থতার কারণ হিসেবে খারাপ রচনাকে দায়ী করেন সেলিম খান। তিনি বলেন, ‘কারণ খুবই সাধারণ, আমরা বাজে সিনেমা নির্মাণ করছি। এর পেছনে একমাত্র কারণ আমাদের কোনো মানসম্পন্ন লেখক নেই এবং সেই কারণেই কীভাবে পড়তে হয় মানুষ তা ভুলে গেছে।’